৯ মে ২০২৬

চার দিনের সফরে ৯ জুন যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
চার দিনের সফরে ৯ জুন যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: আগামী সোমবার (৯ জুন) দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফর শেষে ১৪ জুন দেশে ফিরবেন তিনি। বুধবার (৪ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক অনেক গভীর ও জটিল, সেই বিবেচনায় আসন্ন সফর খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, সফরে বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া বৃটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বার্কিং হাম প‍্যালেসে সাক্ষাতও করবেন তিনি। রুহুল আলম সিদ্দিকী আরও বলেন, লন্ডন সফরে পাচার হওয়া অর্থ ফেরানো নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। তবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে সরকারের কাছে কোনো তথ্য নেই। এ বছর সম্মানজনক কিং চার্লস হারমনি অ‍্যওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস। ১২ জুন বৃটিশ রাজা তার হাতে এ পুরস্কার তুলে দেবেন বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত এই পররাষ্ট্র সচিব। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি