৯ মে ২০২৬

চাঁদপুরে অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
চাঁদপুরে অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা আজ
বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। প্রস্তুতি সম্পন্ন হয়েছে হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাদ্রা দরবার শরীফ ও আশপাশের এলাকাগুলোতে। সকালে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সাদ্রা দরবার শরীফ মাঠে। জামাতের ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। একই দিন সকাল সাড়ে ৮টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসায় দ্বিতীয় জামাত পরিচালনা করবনে পীর মাওলানা আরিফ চৌধুরী। প্রায় শত বছর ধরে সৌদি আরবের সময় অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করে আসছেন এ অঞ্চলের মুসলমানরা। জানা যায়, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ইসহাক চৌধুরী (রহ.) এই প্রথা চালু করেন। তখন থেকেই তার অনুসারীরা ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ ধর্মীয় বিধান পালন করে আসছেন মধ্যপ্রাচ্যের চাঁদ দেখার ভিত্তিতে। সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মাওলানা আরিফ চৌধুরী জানান, “আমরা শুধু সৌদি আরব নয়, কোরআন-হাদিসের আলোকে চাঁদের ওপর নির্ভর করেই ঈদের সময় নির্ধারণ করি।” ঈদ উপলক্ষে কোরবানির পশু কেনাবেচাসহ সকল আনুষঙ্গিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে এসব গ্রামে।

যেসব গ্রামে আগাম ঈদ উদযাপন হচ্ছে

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, বলাখাল, মনিহার, প্রতাপপুর, অলিপুর, সমেশপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার গল্লাক, ভুলাচোঁ, লক্ষ্মীপুর, উভারামপুর, মুন্সিরহাট, কাইতাড়া, বদরপুর, সাচনমেঘ, পাইকপাড়া, বালিথুবা, নূরপুর, সুরঙ্গচাইল, শোল্লা; মতলব উপজেলার মোহনপুর, দশানী, পাঁচানী; এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন গ্রামে। প্রায় দুই লক্ষাধিক মানুষ আজ ঈদের নামাজ আদায় করবেন এসব এলাকায়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি