৫ মে ২০২৬

চাঁদাবাজ-দখলদাররা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১১:১৩ পিএম
চাঁদাবাজ-দখলদাররা বিএনপির সদস্য হতে পারবে না: রিজভী

 

বাংলাপ্রেস ডেস্ক: যারা চাঁদাবাজি করে, নদী থেকে বালু ও অন্যের জমি দখল করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে হেরিটেজ রিসোর্টে নরসিংদী জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি।


রিজভী বলেন, চাঁদাবাজ, দখলদারদের জন্য বিএনপির দরজা বন্ধ। কিন্তু শিক্ষক থেকে শুরু করে কৃষক, দিনমজুর, রিকশাচালক যে কেউ বিএনপির সদস্য হতে পারবেন। যারা বিগত সময়ে আওয়ামী লীগদের দাপট দেখিয়েছে তারা বিএনপির সদস্য হতে পারবে না।


বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজি সাইদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব) জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি