১২ মে ২০২৬

চাকরী জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে গ্রাম পুলিশদের মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চাকরী জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে গ্রাম পুলিশদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি: চাকরী জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গ্রাম পুলিশ সদস্যারা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্য়োগপুর্ন আবহাওয়া উপেক্ষা করে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই কর্মসুচি পালন করেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ৬ উপজেলা থেকে আসা গ্রাম পুলিশের নারী ও পুরুষ সদস্যরা অংশ গ্রহন করেন। এসময় সংগঠনটির জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান ও মফিজ উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমুল্যের উর্দ্ধগতির বাজারে নামমাত্র বেতনে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তারা গ্রাম পুলিশ বাহিনীর চাকরী জাতীয়করণের দাবি জানান। পরে তাদের দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি