৬ মে ২০২৬

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শামীম ওসমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শামীম ওসমান
বাংলাপ্রেস ডেস্ক: বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) ভর্তি হন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, এ দিন বিশেষজ্ঞ চিকিৎসকের তদারকিতে দুপুর আড়াইটায় তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। গত দুই-তিনদিন যাবত বুকের ব্যথায় ভুগছিলেন শামীম ওসমান। ব্যথা তীব্র হওয়ায় মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন এ রাজনীতিবিদ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে ইমতিনান ওসমান অয়নের একটি ভিডিওতে হাসপাতালের বেডে দেখা গেছে আলোচিত এই আওয়ামী লীগ নেতাকে। ভিডিওতে এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন এমপি শামীম ওসমান নিজেই। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে পরিবার। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি