৫ মে ২০২৬

বুধবার কেওড়াতলায় রাষ্ট্রীয় মর্যাদায় তাপস পালের শেষকৃত্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বুধবার কেওড়াতলায় রাষ্ট্রীয় মর্যাদায় তাপস পালের শেষকৃত্য

বাংলাপ্রেস ডেস্ক: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতা তাপস পালের। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামিকাল বুধবার কেওড়াতলা মহাশ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে অভিনেতার।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাপস পালের মরদেহ মঙ্গলবার রাতেই বিমানে মুম্বই থেকে কলকাতায় এসে পৌঁছবে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। সরকারি ব্যবস্থাপনাতেই দেহ পৌঁছবে তাঁর গল্ফ গ্রিনের বাড়িতে। সেখানে টলিউডের শিল্পী ও কলাকুশলীরা তাঁকে শ্রদ্ধা জানাবেন। তবে, রাতে পিস হাভেনে দেহ রাখা হবে বলে জানা গিয়েছে।

বুধবার সকাল ১১টা নাগাদ তাপসের দেহ পৌঁছবে রবীন্দ্র সদনে। সেখানেই শায়িত থাকবে তাঁর দেহ আপামর ভক্ত থেকে শুরু করে সকলের শেষ শ্রদ্ধা জানানোর জন্য। লালবাজার সূত্রে খবর, রবীন্দ্র সদন চত্বরে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যাবেন রাজ্যের একাধিক মন্ত্রী ও রাজনৈতিক নেতানেত্রী। সেই সঙ্গে থাকবেন অনেক বিশিষ্ট ব্যক্তিত্বও। বিকেলে রবীন্দ্র সদন চত্বর থেকেই শুরু হবে শেষযাত্রা। শেষ হবে কেওড়াতলা মহাশ্মশানে।

এ দিন সকালেই তাপস পালের মৃত্যুর খবর শুনে শোক জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর টুইট বার্তায় জানান, ‘‘তাঁর প্রয়াণে অভিনয় ও রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল। আমি প্রয়াত তাপস পালের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’

এ দিন ভোরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাপস পালের। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। লালবাজার সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দর থেকে গল্ফগ্রিনের বাড়ি এবং বুধবার শেষযাত্রার জন্য প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা করা হচ্ছে। থাকবেন কয়েক জন শীর্ষ পুলিশ কর্তাও।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি