বুধবার জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বুধবার। এ বিষয়ে ওইদিন বিকাল ৫টায় বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এরপর সরাসরি জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানেই তিনি তফসিল ঘোষণা করবেন। ইসি সূত্র জানিয়েছে, ভোট হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।
এদিকে মঙ্গলবার থেকেই নির্বাচন কমিশন ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে নির্বাচন কমিশনের সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে।
নির্বাচন ভবনের সামনে চারটি দলে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে, যা সোমবার বা এর আগে ছিল না। এছাড়া নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও পুলিশি জেরার মধ্যে পড়তে হচ্ছে সবাইকে। পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।
জানা গেছে, বুধবার বিকাল ৫টায় তফসিল নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এ বৈঠকের পরই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছিলেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। সেখানে দেখা যায়, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৪ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৬ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৪৪ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি