বুধ ও বৃহস্পতিবার বিএনপির অবরোধ ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা: সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে আরও দু'দিন অবরোধ ঘোষণা করেছে বিএনপি।
আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) দেশজুড়ে অবরোধ পালন করবে দলটি। সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান।
এর আগে সরকারের পতনের ডাক দিয়ে এক দফা দাবি আদায়ে টানা অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বিএনপি। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তা বাতিল চেয়ে রোববার থেকে দু'দিনের হরতাল পালন করে আসছে দলটি। বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর এ কর্মসূচি আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। এবার ফের অবরোধ কর্মসূচিতে ফিরছে বিএনপি।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি