৪ মে ২০২৬

'বস আপনি সালমান শাহ, সব নায়কের বাদশাহ'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
'বস আপনি সালমান শাহ, সব নায়কের বাদশাহ'

বিনোদন ডেস্ক: প্রয়াত বরেণ্য কন্ঠশিল্পী খালিদ হাসান মিলু প্রয়াত অমর নায়ক সালমান শাহ’ অভিনীত অনেক সিনেমাতেই গান গেয়েছেন। মিলুর গাওয়া ‘তুমি যেখানেই থাকো’, ‘শুধু একবার শুধু একবার’, ‘চিঠি লিখলাম ও লিখলাম’, ‘ আমি যে তোমার প্রেমে পড়েছি’, ‘সাথী তুমি আমার জীবনে’সহ আরো বেশকিছু গান সালমান শাহ’র লিপে বেশ জনপ্রিয়তা পায়।

বাবার গাওয়া সেসব গান এখন বিভিন্ন স্টেজ শো’তে প্রতীক হাসান নিয়মিত গান দর্শকের অনুরোধে। তবে এবার প্রতীক হাসান বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহ’কে নিয়ে তাকে উৎসর্গ করেই একটি গানে কন্ঠ দিয়েছেন। ১৯৯৩ সালের মার্চ মাসে মুক্তি পেয়েছিলো সালমান শাহ ও মৌসুমী অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। সিনেমাটি মুক্তির মাসেই সালমান শাহকে উৎসর্গ করে এরইমধ্যে একটি গান গেয়েছেন। গানের কথা হলো ‘বস আপনি সালমান শাহ, সব নায়কের বাদশাহ’। গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল। গানের সুর সঙ্গীত করেছেন প্রতীকেরই ছোট ভাই প্রীতম হাসান।

গানটি প্রসঙ্গে প্রতীক হাসান বলেন,‘ অনেক আগেই প্রীতমের ইচ্ছে ছিলো সালমান শাহকে নিয়ে একটি গান করার। অবশেষে তার সেই ইচ্ছে পূরণ হলো। আমারও ইচ্ছে ছিলো এমন একজন নায়ককে নিয়ে গান করার। কারণ তার কন্ঠে আমার বাবার গাওয়া অনেক গানই জনপ্রিয়তা পেয়েছে। তিনি আমারও প্রিয় নায়ক। প্রিয় নায়ককে নিয়ে তাকে উৎসর্গ করে এমন একটি গান গাইতে পেরেছি, এরমধ্যে কতোটা ভালোলাগা আছে ভালোবাসা আছে তা বুঝাতে পারবোনা। ধন্যবাদ রাকিবকে সুন্দর কথার জন্য। অসংখ্য ধন্যবাদ ছোট ভাই প্রীতমকে, কারণ তার জন্যই এতো সুন্দর একটি গানের সৃষ্টি হয়েছে।’ প্রতীক হাসান জানান আসছে এপ্রিলে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি