৪ মে ২০২৬

বরিশাল–ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম
বরিশাল–ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ জন

ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:   বরিশাল–ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন ঢালে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০জন আহত হয়েছেন। যাদের মধ্যে ২০জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) এবং ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩৯৭৯) বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইসলাম পরিবহনের চালক ঘটনাস্থলেই মারা যান। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় উভয় বাসের অর্ধশতাধিক যাত্রী আহত হন। তাদের মধ্যে অন্তত ২০ জন গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বরিশাল ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে বরিশাল–ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি