ব্রিকসের সদস্য হতে বাংলাদেশকে সমর্থন দেবে ব্রাজিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ব্রিকসের সদস্য পদ পেতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ব্রাজিল। বাংলাদেশের সদস্য পদ পেতে দৃঢ় সমর্থন ও ইতিবাচক ভূমিকা রাখা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন আশ্বাস দেন।
মাউরো ভিয়েরা বলেন, ব্রিকসে নতুন করে সদস্য পদ বাড়ানোর পর এ বছর পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক হবে। নীতিগত এবং অবস্থান বিবেচনায় বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ। আমরা বাংলাদেশের সদস্য পদের বিষয়টি বিবেচনা করব। ব্রাজিলের পক্ষ থেকে দৃঢ় ও ইতিবাচক ভূমিকা রাখা হবে।
গত বছরের (২০২৩) আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিকাশমান পাঁচ অর্থনীতির দেশের জোট ব্রিকসের সদস্য সংখ্যা বাড়ানোর ঘোষণা আসে। নতুন করে পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছে।
এ দেশগুলো হলো- সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। সব মিলিয়ে ব্রিকস এখন ১০ সদস্যের একটি জোট।
জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের আগে বাংলাদেশ ব্রিকসে যুক্ত হচ্ছে- দেশের গণমাধ্যমগুলোতে এমন খবর চাউর হয়েছিল।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি