৪ মে ২০২৬

বরগুনার ঘটনা নিয়ে সজল-শখ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বরগুনার ঘটনা নিয়ে সজল-শখ

বিনোদন ডেস্ক: ফের একসঙ্গে জুটি হয়ে আসছেন আব্দুন নূর সজল ও আনিকা কবির শখ। আসন্ন কোরবানির ঈদের জন্য তারা একটি নতুন নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাটকটির নাম ‘দোটানায়’। মাহতাব হোসেনের গল্পে এর চিত্রনাট্য করেছেন শামীমুল ইসলাম শামীম।

‘দোটানায়’ পরিচালনা করছেন বিনোদন সাংবাদিক আকাশ নিবির। এন, আর, মিডিয়ার নিবেদনে নাটকটি প্রযোজনা করছেন চৌধুরী এন্টারটেইনমেন্ট।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বর্তমান সময়ের আলোচিত বরগুনার সেই মূমুর্ষ ঘটনার আদলেই নির্মিত হতে যাচ্ছে ‘দোটনায়’। বাস্তবে যা কিছু ঘটে যায় তা আসলে পুরোটা নাটকে দেখানো সম্ভব না হলেও দর্শকরা এই নাটকের মাধ্যমে কিছু সত্য নির্মম কাহিনী দেখতে পাবেন। আগামী ২৭ তারিখ থেকে এর শুটিং শুরু হবে।

এই নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় অভিনেতা সজল ও মডেল অভিনেত্রী আনিকা কবির শখকে।

‘দোটানায়’ নাটকটি সম্পর্কে সজল বলেন, ‘অসাধারণ একটি গল্পে নাটকটি নির্মিত হচ্ছে। তবে নাটকে যোগকরা হয়েছে ফেসবুকেরও কিছু বাস্তবচিত্র। আশাকরি দর্শকের মনে দাগ কাটবে। শখের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আশা করছি, এই নাটকটিও দর্শকের ভালো লাগার মতো একটি কাজ হবে।’

এ প্রসঙ্গে আনিকা কবির শখ জানান, ‘পরিচালককের সঙ্গে আমার নাটকটি নিয়ে কথা হয়েছে। তার নাটকের শুটিং অনুযায়ী আগামী ২৭ জুলাই ডেট লক করা আছে। এই নাটকে আমার সহকর্মী হিসেবে থাকবেন সজল ভাই। আশাকরি নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পাবে।’

নাটকের নির্মাতা আকাশ নিবির বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দেশে টিভি নাটক বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। ঘটনার আড়ালে অনেক সত্যই ধামাচাপা পরে যায়। তখন দর্শকরা আমাদের মতো অনেক পরিচালকদের দিকে তাকিয়ে থাকে কিছু সত্য ঘটনা অবলম্বনে নাটক দেখার জন্য। দর্শকের এই ধরনের চাহিদার কথা মাথায় রেখে ‘দোটানায়’ নাটকটি র্নিমাণে আগ্রহী হয়েছি। তবে এই নাটকে একটি সারপ্রাইজিং চরিত্রে দেখা যাবে অভিনেতা ডিএ তায়েবকে।

উল্লেখ্য, কোরবানি ঈদ উপলক্ষে ‘দোটানায়’ নাটকটি প্রচারিত হবে একটি বেসরকারি টেলিভিশনে। নাটকটিতে একটি রোমান্টিক গানও রয়েছে। নিজের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার রাকিব চৌধুরী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি