৪ মে ২০২৬

ব্রাজিল কোচের পাঁচ হাজার ডলার জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ব্রাজিল কোচের পাঁচ হাজার ডলার জরিমানা
বাংলাপ্রেস ডেস্ক: কোপা আমেরিকায় কলম্বিয়ার সাথে ম্যাচের পর ব্রাজিলের মাঠের সমালোচনা করে জরিমানার মুখে পড়েছেন দেশটির জাতীয় দলের কোচ তিতে। সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, নিজের দেশের মাঠ নিয়ে বিরূপ মন্তব্য করায় দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ৫ হাজার ডলার জরিমানা করেছে তাকে। কলম্বিয়ার সাথে ম্যাচে কষ্টার্জিত জয়ের পর সংবাদ সম্মেলনে এসে তিতে বলেছিলেন, এই মাঠে ভাল ফুটবল খেলা সম্ভব না। ইউরোপে অনেক ভাল মাঠে খেলা হচ্ছে। কিন্তু আমাদের এখানে মাঠ বাজে। এখানে খেলে আমাদের ফুটবল নষ্ট হতে পারে। এই মন্তব্যের জেরেই শাস্তির মুখে পড়তে হলো তিতেকে। এর আগে করোনা পরিস্থিতির মধ্যে কোপা আমেরিকা আয়োজন করার বিরোধিতা করায় বলিভিয়ার স্ট্রাইকার মার্সেলো মার্টিনেসকে ২০ হাজার ডলার জরিমানা করেছিলো কনমেবল। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি