৭ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৭:১৩ বিকাল
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ

বাংলাপ্রেস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ বাসার সামনে মফিজুর রহমান মুকুল নামে বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৮টার পরে তার দিকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

 

মফিজুর রহমান মুকুল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনের গেটে রিকশা থেকে নামার পরে মুকুলের পিঠে এবং কোমরে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

 

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি (মুকুল) পিঠে এবং কোমরে গুলিবিদ্ধ হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি মেডিক্যালে পাঠানো হয়েছে।

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি