ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল সমর্থকদের মটরসাইকেল র্যালি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে: ফিফা কাতার বিশ্বকাপ ফুটবল নিয়ে উম্মাদনা এখন সারা বিশ্বজুড়ে। এই উম্মাদনার হাওয়া বয়ছে বাংলাদেশেও।এই উন্মাদনায় এবার ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের বিশাল বড় র্যালি করেছেন 'ব্রাজিল সমর্থক গোষ্ঠী'।আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে এসে শেষ হয়। এতে কয়েক হাজার ব্রাজিলিয়ান ভক্তানুরাগী অংশ নেন।
ব্রাজিল সমর্থক জহিরুল ইসলাম জুম্মান বলেন, বিশ্বকাপ খেলা আসলে আমরা সবাই ফুটবলে উজ্জীবিত হয়। ব্রাজিল দল হচ্ছে একটা নান্দনিক ও শৈল্পিক ফুটবল দল। গতকাল আর্জেটিনার অনেক বন্ধুরা আমাদের চায়ের দাওয়াত দিয়েছিলো কিন্তু দুঃখের বিষয় সন্ধ্যার পরে কাউকেই খুঁজে পাইনি। আজ আমরা সকলে আনন্দ করার জন্য একত্রিত হয়েছি। এবার অবশ্যই কাতার বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।
ব্রাজিল সমর্থক মেহেদী মিশু বলেন, প্রিয় দল ব্রাজিলকে ভালোবেসে আমরা ব্রাজিল সমর্থকেরা এখানে জড়ো হয়েছি। ব্রাজিল ফুটবল দল হচ্ছে একটা নান্দনিক ফুটবল দল। ব্রাজিল আমাদের প্রিয় দল। এবার কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।
আরেক ব্রাজিল সমর্থক ওবায়দুর রহমান বাবু বলেন, একটি দলে এক জন স্টার থাকে কিন্তু ব্রাজিল দলে সকলে স্টার। ব্রাজিলের ফুলবল দলের প্রতিটা খেলোয়ার বিশ্বের নামী দামি ক্লাবে খেলে থাকে। ব্রাজিল দলেন গোলকিপার কে সবাই বলে বাজপাখি। ছোটবেলা থেকে এ দলটি সাপোর্ট করি। আশা করি আমরা কাতার বিশ্বকাপ মাতিয়ে তুলতে পারবো এবং বিশ্বকাপের ট্রফি নেইমারের হাতেই উঠবে।
আয়োজক কমিটির উদ্যোক্তা বাহাদুর আলম বলেন, ফেসবুকের মাধ্যমে আমরা সকলে সবার সাথে যোগাযোগ করে ব্রাজিল সমর্থকেরা এই আনন্দ র্যালির আয়োজন করি। ব্রাজিল দলটা একটা আবেগ ও ভালোবাসার নাম। কাতার বিশ্বকাপে এবার ব্রাজিল অবশ্যই চ্যাম্পিয়ন হবে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি