ব্রাহ্মণবাড়িয়ার সদরে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ, মোটরসাইকেল জব্দ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সদরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফুটপাত থেকে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ফুটপাতে পার্কিং করা বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (১১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ফুটপাতে এই অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেনের নেতৃত্বে ফুটপাতের উপর থাকা চায়ের দোকান, ফলের দোকান, চপ-ফুসকার দোকান, অস্থায়ী পিঠার দোকান সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাতে মোটরসাইকেল পার্কিং করে রেখে যানজট সৃষ্টি করায় বেশ কয়েকটি মোটরসাইকেলকে জব্দ করা হয়। পরে মোটরসাইকেলগুলো থানায় নেয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শহরবাসীর ভোগান্তি কমানোর লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া ফুটপাত দখল করে অবৈধ মোটর সাইকেল পার্কিং করার দায়ে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি