৫ মে ২০২৬

বোয়ালমারীতে শেখ ফজলুল হক মনি’র জন্মবার্ষিকী পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে শেখ ফজলুল হক মনি’র জন্মবার্ষিকী পালিত

ফরিদপুর থেকে সংবাদদাতাঃ ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর অধিনায়ক শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। চতুল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের (একাংশ) আহ্বায়ক শরীফ মো. সেলিমুজ্জামান লিটু’র কার্যালয়ে বুধবার (৪ ডিসেম্বর) সকালে সূরা ফাতেহা পাঠ এবং কেক কাঁটা হয়।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা যুবলীগের (একাংশ) আহ্ধসঢ়;বায়ক ও চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, যুগ্ম আহ্বায়ক মো. দাউদুজ্জামান দাউদ, ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, উপজেলা যুবলীগের সদস্য ওবায়দুর রহমান মৃধা, ওবায়দুর রহমান সর্দার, গোপাল সাহা, মো. ওহিদুজ্জামান, ছাত্রলীগ নেতা সোহরাব, রাতুল খান প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি