৫ মে ২০২৬

বোয়ালমারীতে বিএনপির বিজয় দিবসের আলোচনাসভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে বিএনপির বিজয় দিবসের আলোচনাসভা

ফরিদপুর থেকে সংবাদদাতা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি শাহ্ মোঃ আবু জাফর বলেছেন, আওয়ামীলীগের নেতারা দুনীর্তির মাধ্যমে জনগণের টাকা লুট করে, সেই টাকা দিয়ে ক্যাসিনো খেলে। দুনীর্তির টাকা ভাগবাটোয়ারা নিয়ে আজ আওয়ামীলীগের নেতাদের মধ্যে গৃহ-যুদ্ধো শুরু হয়েছে।

শেখ হাসিনা বাধ্য হয়ে সেই গুটি কয়েক দুনীর্তিবাজদের নামে মামলা দিয়ে গ্রেফতার করেছে। শাহ্‌ জাফর মঙ্গলবার (১৭.১২.১৯) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী পৌর-শহরে উপজেলা বিএনপি আয়োজিত একটি আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বোয়ালমারী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলার মোঃ মিনহাজুল আবেদিন লিপনের কলেজ রোডস্থ বাস ভবণে মিথ্যা মামলায় শাহ্ধসঢ়; জাফরের জামিন ও বিজয় দিবসের আলোচনাসভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল।

সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি খান আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার-উদ্দিন, বোয়ালমারী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামচুউদ্দিন মিয়া (ঝুনু), ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসাইন, উপজেলা যুবদলের সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন লিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলেন যুগ্ম-আহ্বায়ক মোঃ গোলাম রসুল, পৌর স্বেচ্ছাসেবক দলেন আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনির প্রমূখ। আলোচনাসভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ সিরাজুল ইসলাম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি