৫ মে ২০২৬

বোয়ালমারীতে ১০টাকা কেজি চাউলের ডিলারকে শোকজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে ১০টাকা কেজি চাউলের ডিলারকে শোকজ

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খাদ্য বান্ধাব কর্মসূচী ১০টাকা কেজির চাউলের ডিলার মাহফিজুর রহমান পাখিকে অতিরিক্ত টাকা নেওয়ার অপরাধে শোকজ করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা মো. রেজাউল হক। গত ২৩ মার্চ তাকে শোকজ করা হয়।

শোকজ পত্রে উল্লেখ করা হয়। আ্পনার বিরুদ্ধে খাদ্য বান্ধাব কর্মসূচীতে ১০ টাকা কেজি দরের চাউল বিক্রির সময় কিছু কিছু কার্ডধারীর নিকট থেকে ১০ টাকা করে বেশি নেওয়া এবং ওজনে কম দেওয়ায় অভিযোগ উত্থাপিত হয়েছে। এতে আপনার দ্বারা অপ্রত্যাশিত, ঘৃণ্য, অনিয়ম এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রন দপ্তর তথা উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা মোটেও কাম্য নয়। কেন এবং কি কারণে এহেন কর্ম আপনার কর্তৃক সংঘটিত হয়েছে এবং কেনই বা অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে না। তার সন্তোষ জনক জবাব পত্র প্রাপ্তির তিনদিনের মধ্যে অত্র দপ্তরে প্রেরণের জন্য বলা হলো।

উল্লেখ্য গত ২৩ মার্চ ময়না ইউনিয়নের বর্ণিচর বাজারে খাদ্য বান্ধাব কর্মসূচী ১০টাকা কেজি দরে চাউল দেওয়ার সময় ওজনে কম ও অতিরিক্ত টাকা নেয় ডিলার মাহফিজুর রহমান পাখি। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. রেজাউল হক বলেন, ১০ টাকা কেজি চাউল বিক্রির সময় অতিরিক্ত টাকা নেওয়ার কারণে ডিলার পাখিকে শোকজ করা হয়েছে। শোকজের তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি