৫ মে ২০২৬

বোস্টনে স্টেডিয়ামের খোলা মাঠে বিশাল ঈদ জামাতের প্রস্তুতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোস্টনে স্টেডিয়ামের খোলা মাঠে বিশাল ঈদ জামাতের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশিরাদের প্রচেষ্টায় এবার খোলা মাঠে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম) আগামী সোমবার (২ মে) ঈদুল ফিতরের জামাতে ঘোষনা দিয়েছেন। বোস্টনের পার্শ্ববর্তী মেডফোর্ডের হোরমেল স্টেডিয়াম (৯০ লোকাস স্ট্রিট)-এ জামাত অনুষ্ঠিত হবে। বোস্টনে গত ৩ বছর ধরে দেশীয় আমেজে ঈদের জামাতের আয়োজন করে আসছেন আইসিসিএম। কিন্তু এবারের প্রথম স্টেডিয়ামের খোলা মাঠে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আগামী সোমবার (২ মে) খোলা মাঠে সর্ববৃহৎ ঈদুল ফিতরের উক্ত জামাতে অংশ নিতে ম্যাসাচুসেটস প্রবাসী সকল বাংলাদেশি নারী-পুরুষদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আইসিসিএম কর্মকর্তারা। https://www.facebook.com/morshed.humayun/videos/725607235289591 উল্লেখ্য, ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম) গত ২০১৮ সালের নভেম্বরের শেষ সপ্তাহে ১ দশমিক ৬ মিলিয়ন ডলার মূল্যে ফিউনারেল হোমসহ একটি মসজিদের জমি কেনেন আইসিসিএম কর্মকর্তারা।বাংলাদেশি পরিচালিত উক্ত মসজিদ ও ফিউনারেল হোম স্থানীয় সকল দেশীয় মুসলমানদের প্রতিদিনের নামাজ, জুমার নামাজ, ঈদের জামাত ও ধর্মীয় শিক্ষাসহ মুসলমানদের সকল ধরনের ধর্মীয় চাহিদা মেটাতে সক্ষম হয়েছে বলে আইসিসিএম কর্মকর্তারা জানিয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি