৫ মে ২০২৬

বোস্টনে শোহাদা-ই-কারবালা' মাহফিল রোববার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোস্টনে শোহাদা-ই-কারবালা' মাহফিল রোববার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে এই প্রথমবারের মতো 'পবিত্র শোহাদা-ই-কারবালা' মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী রোববার (২১ আগষ্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এ মাহফিল। বাংলাদেশ মাইজভান্ডারী গাওসিয়া হক কমিটি নিউ ইংল্যান্ড (বোস্টন) শাখার আয়োজনে ম্যাসাচুসেটসের ওয়াটার টাউনের হিবারনিয়ান হলে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য 'পবিত্র শোহাদা-ই-কারবালা' মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত শাহ সূফি সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী (মা.জি.আ.)। তিনি বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভান্ডারী'র প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল গাউসুল আযম মাইজভান্ডারী খাতেমুল আউলিয়া হযরত মাওলানা শাহ সূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)'র প্র-প্রপৌত্র। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল নূর ইসলামিক স্কুল নর্থহ্যাম্পটন ইউকে-এর পরিচালক ইসলামি চিন্তাবিদ ও গবেষক শাইখ সাইফুল আযম আজহারী। সম্মানিত বক্তা হিসেবে থাকবেন ক্যামব্রিজের ইসলামিক সেন্টার অব রিঞ্জ এভেনিউ-এর খতিব আল্লামা মুফতি সৈয়দ ইআওয়ার রাজভি এবং ইসলামিক সেন্টার অব মেড ফোর্ডের খতিব হাফেজ আল্লামা আহসান ওয়ারিস। মাহফিলে সভাপতিত্ব করবেন মাহফিল আয়োজক পরিষদের আহবায়ক ও বেইনের সাবেক সভাপতি মোহাম্মদ নোমান চৌধুরী। শোহাদা-ই-কারবালা: ইসলামের ইতিহাসে সংঘটিত অপরাপর যুদ্ধের সঙ্গে কারবালার যুদ্ধের পার্থক্য এই যে এটি সংঘটিত হয়েছে ন্যায় ও সত্যবাদী মুসলমানদের সঙ্গে পাপাচারী ও বাতেল মেকি মুসলমানদের মধ্যে। সেদিন কারবালায় ২২ হাজার দুনিয়ালোভী ইয়াজিদি সৈন্য যারা অস্ত্রসজ্জার পাশাপাশি দাড়ি, টুপি, পাগড়ি ও জুব্বার সুন্নতি (?) লেবাস ধারণ করেছিল, আজান-ইকামত ও নামাযের মহড়া দিয়েছিল, তাদের মুখোমুখি দাঁড়িয়ে সায়্যিদুশ শোহাদা ইমাম হোসাইন (রা.) প্রশ্ন রেখেছিলেন : শোন! আলাম তাসমাউ আ’লাইকুম ফি মুসলিম- তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই? জান্নাতে যুবকদের সর্দার ইমাম হোসাইনের সামনে দাঁড়ানো, ২২ হাজার সৈন্যের একজনও নিঃসংকোচে বলতে পারেনি- আমি মুসলমান। বলতে না পারার পেছনে বড় কারণ হল, তারা ছিল ভ- ও নকল মুসলমান। এ ধরনের মুনাফেকি ও ভেল্কিবাজি মুসলমানদের ব্যাপারে কুরআন মজিদে বলা হয়েছে- আরবগণ বলে, আমরা মুমিন। বলে দাও তোমরা মুমিন নও, বরং তোমরা বল, আমরা বশ্যতা স্বীকার করেছি। আসলে তোমাদের হৃদয়ে ঈমান প্রবেশ করেনি (সূরা আল-হুজুরাত : ১৪)। ইমাম হোসাইন (রা.)-এর অন্যায়ের বিরুদ্ধে দুর্বার সংগ্রাম ও প্রতিবাদ স্মরণ করিয়ে দেয় বদর, উহুদ ও খন্দকের ইতিহাস। যেমন সংগ্রামী ছিলেন সাহাবায়ে কেরাম। দ্বীনকে বিজয়ী করতে কেমন ইস্পাত কঠিন মনের অধিকারী ছিলেন তাঁরা। যাদের সম্পর্কে মহানবী (সা.) বলেছেন- তাঁরা ফুরসানুন নাহার, রুহবানুল লাইল- দিনে সৈনিক, রাতে দরবেশ। সেই মহাবীর সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠ উত্তরসুরী, সত্যের কান্ডারী, দুর্বার সেনা নায়ক ছিলেন ইমাম হোসাইন (রা.)। ইমাম হোসাইন (রা.) কারবালার ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের বাগানকে উর্বর করে গেছেন। সেই কারবালার ময়দানকে কেন্দ্র করে মু’মিনদের উদ্দেশ্যে আল্লামা ইকবাল বলেছেন ‘নকশে ইল্লাল্লাহা বার সাহারা নবীস/সাত্রে উনুয়া সে নাজাতে মা নবীস’ ইমাম হোসাইন (রা.) ৬১ হিজরীর ১০ মহররম কারবালার ময়দানে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র তৌহিদী নকশা এঁকেছেন। সে নকশা আঁকার জন্য হোসাইনের কাছে কোনো কাগজ ছিল না, কারবালার জমিনকে তিনি কাগজ বানিয়েছেন। তাঁর হাতে সেদিন লেখার কোনো কলম ছিল না, নিজের কলবকে কলম বানিয়েছেন, তাঁর হাতে কালি ছিল না, নিজের বুকের তাজা রক্তকে কালি বানিয়ে এমন এক নকশা অঙ্কন করেছেন যা সত্য ও ন্যায়ের অনুসারীদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণা, আর অনাগত মুসলমানদের মনজিলে মাকসুদে পৌঁছার আলোকবর্তিকা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি