৪ মে ২০২৬

বোস্টনে প্রথম মুসলিম কবরস্থান তৈরি করছে বাংলাদেশিরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোস্টনে প্রথম মুসলিম কবরস্থান তৈরি করছে বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে বাংলাদেশিরা কবরস্থান নির্মাণের জন্য প্রায় ১ হাজার মুসলিম কবর কেনার সিদ্ধান্ত নিয়েছেন। বোস্টন থেকে ১৫ মাইল দূরে পীবডি শহরে ১২ কোটি ৬০ লাখ টাকায় (১.৫ মিলিয়ন ডলার) প্রায় ১ হাজার মুসলিম কবর কেনার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে প্রথম মুসলিম কবরস্থানে নির্মাণের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম) এর সহযোগিতায় ১ দশমিক ২ একর জমি কেনার বন্দোবস্ত করেছে বোস্টন মুসলিম সেমেটারি (বিএমসি)। প্রতিটি কবরের মূল্য নির্ধারন করা হয়েছে ১ হাজার ৮ শত ডলার বা বাংলাদেশি টাকায় ১ লাখ ৫১ হাজার ২শ। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য ছাড়াও যে কোন অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা বোস্টন মুসলিম সেমেটারির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে কবর কিনতে পারবেন বলে জানিয়েছেন বিএমসি'র প্রেসিডেন্ট হুমায়ুন মোরশেদ। যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে নানা ঝামেলা পোহাতে হয়। দূতাবাসের সাথে যোগাযোগের মাধ্যমে দেশে লাশ প্রেরণের কাগজপত্র যোগাড় করতেও অনেক বিলম্ব হয়ে থাকে। তাই এসব ঝামেলামুক্ত হতেই অনেকের পরিবার এদেশের মাটিতেই তাদের স্বজনদের লাশ দাফন করে চান। এছাড়াও ইসলামী শরিয়ত মোতাবেক যত দ্রুত লাশ দাফন করা হয় ততই মঙ্গল। এসব দিক বিবেচনা করে এবং ম্যাসাচুসেটসের প্রবাসীদের সুবিধার্থে পীবডি শহরের মুসলিম কবরস্থানের জন্য ১২ কোটি ৬০ লাখ টাকায় (১.৫ মিলিয়ন ডলার) প্রায় ১ হাজার মুসলিম কবরের জমি কেনার সিদ্ধান্ত গ্রহণ করেন বোস্টন মুসলিম সেমেটারি (বিএমসি)। ১ হাজার ৮ডলার জমা দিয়ে যে কোন মুসলমান ব্যক্তি তাদের নিজেদের কিংবা আত্মীয় স্বজনের জন্য কবর কিনতে পারবেন। এর জন্য ২ টি কিনলে ৩ হাজার ৬'শ এবং একসাথে ৩টি কিনলে ৫ হাজার ডলার মূল্য নির্ধারন করা হয়েছে। করব ক্রয় সংক্রান্ত যে কোন তথ্যের জন্য প্রেসিডেন্ট হুমায়ুন মোরশেদ ৮৫৭-২৩৭-০০২৩ অথবা সেক্রেটারি মোহাম্মদ ইসলাম মিলন ৭৮১-৯১৩-৮৩৯৫ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি