৪ মে ২০২৬

বোস্টনে পাঁচজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম
বোস্টনে পাঁচজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার

নিজ নিজ দেশে অপরাধী পাঁচজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বোস্টনের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) জানিয়েছে, গত এক মাসে নিউ ইংল্যান্ড অঞ্চলে হত্যাসহ গুরুতর অপরাধে নিজ নিজ দেশে ওয়ান্টেড পাঁচজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংস্থাটি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুন ও হত্যাচেষ্টাসহ সহিংস অপরাধের অভিযোগ রয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ইন্টারপোল-এর রেড নোটিশ জারি ছিল।
আইসিই-এর তথ্যমতে, এদের সবাই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছে এবং নিউ ইংল্যান্ডের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন: ম্যাগনো জোসে দোস সান্তোস-ম্যাসাচুসেটসের ওরচেস্টারে গ্রেপ্তার; ব্রাজিলে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় ওয়ান্টেড
ব্রায়ান রাফায়েল গোমেজ-ওরচেস্টার থেকে গ্রেপ্তার; ডোমিনিকান রিপাবলিকে হত্যার অভিযোগে ইন্টারপোল রেড নোটিশভুক্ত
আল্টিয়েরিস শাভেস পাইভা-ফালমাউথ থেকে গ্রেপ্তার; ব্রাজিলে হত্যার মামলায় ওয়ান্টেড
কেলে ক্রিশ্চিয়ান আলভেস-পেরেইরা-এভারেট থেকে গ্রেপ্তার; ব্রাজিলে খুনের অভিযোগে রেড নোটিশভুক্ত
ড্যানি গ্রানাডোস-গার্সিয়া-কানেকটিকাটের ওয়াটারবারি থেকে গ্রেপ্তার; এল সালভাদরে গুরুতর হত্যাকাণ্ড ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ওয়ান্টেড
আইসিই জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়ে যাবে।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি