৫ মে ২০২৬

বোস্টনে এফবিসিসিআই'র সভাপতিকে নিউ ইংল্যান্ড আ.লীগের সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোস্টনে এফবিসিসিআই'র সভাপতিকে নিউ ইংল্যান্ড আ.লীগের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র সফররত এফবিসিসিআই'র নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে নিউ ইংল্যান্ড আওয়ামীলীগ। স্থানীয় সময় শুক্রবার (১ অক্টোবর) বোস্টনের সন্নিকটে ক্যামব্রিজের দারুল কাবাব রেস্তোরাঁয় এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। নিউ ইংল‍্যান্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ওসমান গনি'র সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক সুহাস বড়ুয়া্র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় এফবিসিসিআই'র নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিনকে পুষ্পাঞ্জলি দিয়ে অভিনন্দন জানান সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক সুহাস বড়ুয়া এবং মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিম পারভীন ও সাধারণ সম্পাদক মিশা রহমান। সভায় দেশের বর্তমান অর্থনৈতিক অবস্হা, দেশে অর্থনৈতিক উন্নয়নে আয়ের মূল উৎস সমূহ, প্রবাসীদের বিভিন্ন খাতে দেশে বিনিয়োগ, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। এফবিসিসিআই'র সভাপতি জসিম উদ্দিন প্রবাসীদেরকে দেশে বিনিয়োগে উৎসাহিত করেন এবং আগ্রহীদের এফবিসিসিআই'র পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। নিউ ইংল‍্যান্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ওসমান গনি তার বক্তব্যে দেশের দুর্যোগ মোকাবেলা, সরকারের বিভিন্ন অর্থনৈতিক ও উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকাণ্ডে এফবিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছেন বলে প্রশংসা করে তিনি এফবিসিসিআই'র নব নির্বাচিত কমিটি, সদস‍্য ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান। মতবিনিময় ও সংবর্ধনা সভার অংশ গ্রহন করেন ব‍্যারিষ্টার জিয়াউল হাসান, ড. আবদুল্লাহ শিবলী, ড. আশিস দেব, ড. নাসরিন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ড. মাহফুজুর রহমান, কবি বদিউজ্জামান নাসিম, বাংলাদেশ আসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)এর সাবেক সভাপতি নোমান চৌধুরী, আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান সাবু, বোষ্টন ব‍্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হুমায়ুন মোরশেদ, ব‍্যবসায়ী নাফিস খান, মুনির সাজি, মহিলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নাসিম পারভীন, সাবেক সাধারন সম্পাদক মিশা রহমান, যুবলীগের সিরাজুম মুনির, সৈকত খান, নাসির উদ্দিন, সাজ্জাদুর রহমান, মোহাম্মদ ফোরকান, ব‍্যাংকার মোহাম্মদ লাকমান, আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন, জেমমিন গনি প্রমুখ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি