বোস্টনে ঈদে মিলাদুন্নবী (সা.) শনিবার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : প্রতিবছরের ন্যায় এবারো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে প্রবাসী বাংলাদেশিরা পালন করবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। আগামী শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম)-এর মিলনায়তনে নিউ ইংল্যান্ড ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি ও ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম)-এর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলে বাংলাদেশ ও নিউ ইয়র্ক থেকে আগত ইসলামিক চিন্তাবিদ ও আলোচকগণ মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এ ছাড়াও প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের জন্য হামদ ও নাত পরিবেশনের ব্যবস্থা থাকবে বলে জানান ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম)-এর পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ ওসমান গণি।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে আপ্রাণ চেষ্টার পর স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় গত বছর ১ দশমিক ৬ মিলিয়ন ডলার মূল্যে ফিউনারেল হোমসহ নতুন মসজিদের জন্য একটি বাড়ি কেনা সম্ভব হয়েছে। লাভ্যাংশ বিহীন বাকি অর্থ পরিশোধ করা অত্যন্ত জরুরি উল্লেখ করে দেশ ও বিদেশের সকল মুসলমানদের কাছ থেকে আর্থিক সহযোগিতা কামনা করেন আইসিসিএম কর্তৃপক্ষ।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি