বোস্টনে আডুয়ানির সভাপতি মনসুর, সম্পাদক সাবরিনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে অ্যাসোসিয়েশন অব ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অব দ্য নর্থইস্ট (আডুয়ানি)’র নতুন কমিটির গঠন করা হয়। ঢাকা সাম্প্রতি বোস্টনের পার্শ্ববর্তী শহর ক্যামব্রিজের একটি রেস্তোরাঁয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা এক আলোচনার মাধ্যমে উক্ত কমিটি গঠন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ইতিহাস বিশ্বব্যাপী তুলে ধরার লক্ষ্যে গঠিত উক্ত কমিটিতে ড. সৈয়দ মনসুর সভাপতি, ড. মাহমুদা ইসলাম সহ সভাপতি, সাবরিনা ফারাহ সাধারন সম্পাদক, সৈয়দ এ সালাম (শিলু) যুগ্ম সাধারন সম্পাদক, কাওসারুল হক সাংগঠনিক সম্পাদক, শরীফ আহমেদ কশাধ্যক্ষ, ড. মাহফুজা মালিক শিক্ষা বিষয়ক সম্পাদক, বিদিশা দেওয়ানজি সাংস্কৃতিক সম্পাদক, তামজিদ এসএম অ্যালামনাই নেটওয়ার্কিং সম্পাদক, রওনাক আফরোজ বৈদেশিক বিষয়ক সম্পাদক ও মীর ফজলুল করিম মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বোস্টনে ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক সাবেক ছাত্রের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নিউইংল্যান্ড (ডুয়ানি) নামে একটি সংগঠন চালু করেন। ডুয়ানি নামে এ সংগঠনটি পরিচালনার পরে বেশ কয়েক বছর আগে নেতৃত্বের কোন্দলে জড়িয়ে পড়েন সদস্যরা। দু'গ্রুপের মধ্যে চলে অভিযোগ-পাল্টা অভিযোগ। ডুয়ানি’র কমিটি নিয়ে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠে। কোন্দল এড়াতে এ কমিটির সদস্যরা অ্যাসোসিয়েশন অব ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অব দ্য নর্থইস্ট (আডুয়ানি)নামে নতুন সংগঠন করেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি