৪ মে ২০২৬

বোস্টন প্রবাসী জনপ্রিয় নৃত্যশিল্পী নুর-ই সাবা হাকিম আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬, ১১:১৭ পিএম
বোস্টন প্রবাসী জনপ্রিয় নৃত্যশিল্পী নুর-ই সাবা হাকিম আর নেই

নৃত্যশিল্পী নুর-ই সাবা হাকিম

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বোস্টন প্রবাসী জনপ্রিয় বাংলাদেশি নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুর-ই সাবা হাকিম শনিবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় বোস্টনের একটি হাসপাতালে তিনি মারা যান (নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আর আমরা আল্লাহ তা'আলার দিকেই ফিরে যাবো)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বোস্টন প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ক্লাসিক্যাল নৃত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিবেদিত নুর-ই সাবা হাকিম ছিলেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অত্যন্ত সম্মানিত এক ব্যক্তিত্ব। তাঁর পরিবেশনা ও সাংস্কৃতিক উদ্যোগ প্রবাসী সাংস্কৃতিক জীবনে স্থায়ী প্রভাব রেখে গেছে।
তাঁর মৃত্যুতে প্রবাসের শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও কমিউনিটি নেতাদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে আন্তরিক সমবেদনা।
নুর-ই সাবা হাকিম ছিলেন একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বুয়েট থেকে পাশ করা প্রকৌশলী। সদা হাস্যময় ও বিনয়ী সাবা ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং হলিক্রস কলেজের প্রাক্তন অত্যন্ত মেধাবী ছাত্রী। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তিনি একজন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন এবং কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি