৪ মে ২০২৬

বোষ্টনে বেইনের নির্বাচন: 'ডাকযোগে ভোট গ্রহণে' আদালতের নিষেধাজ্ঞা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বোষ্টনে বেইনের নির্বাচন: 'ডাকযোগে ভোট গ্রহণে' আদালতের নিষেধাজ্ঞা
ছাবেদ সাথী: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোষ্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর নির্বাচনে 'ডাকযোগে ভোট গ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে ম্যাসাচুসেটেসের লরেন্স সুপরিয়র কোর্ট। আগামী শুক্র ও শনিবার (১০ ও ১১ নভেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচনে স্বজনপ্রীতি ও ভোট কারচুপির লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনতন্ত্র পরিপন্থি 'ডাকযোগে ভোট গ্রহণের' ঘোষনা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে একটি প্যানেলের সদস্যরা নির্বাচন কমিশনের কাছে জোর আপত্তি জানায়। কিন্তু নির্বাচন কমিশন তাদের অভিযোগ আমলে না নিয়ে নিজের মনগড়া সিদ্ধান্তে অটল থাকেন। ফলে নিরুপায় হয়ে তাদের আইনজীবির মাধ্যমে আদালতের শরণাপন্ন হন খোকা-সাজু-রাজিব পরিষদ। আইনজীবির দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গবার (৭ নভেম্বর) ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের দেওয়ানী কার্যবিধি বিধির ৬৫ ধারায়  লরেন্স সুপরিয়র কোর্টের বিজ্ঞ বিচারক জেনিস ডব্লিউ.হাউ উক্ত নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। বিচারকের আদেশের খবর বোষ্টন প্রবাসী বাংলাদেশিদের মাঝে পৌঁছালে সবার মনে স্বস্তি ফিরে আসে। নির্বাচনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে বোষ্টন প্রবাসী বাংলাদেশিদের মাঝে বইছে ভোটের হাওয়া। আগামী শুক্রবার সন্ধায় ও শনিবার দিনব্যাপী (১০ ও ১১ নভেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। গত ২১ অক্টোবর ২০২৩ শনিবার বেইনের কার্যকরী পরিষদের ১৫টি পদের জন্য দু'টি প্যানেলের ৩০ জন প্রার্থী নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে থেকেই নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত অপর প্যানেল তানভির-তাজ-শান্তা পরিষদে সাথে যোগসাজসের অভিযোগ পাওয়া গেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির খবর পাওয়া যায়। ভোট গ্রহণের নির্ধারিত দিনের এক সপ্তাহ আগে তানভির-তাজ-শান্তা পরিষদকে সাথে নিয়ে বিভিন্ন শহরে গিয়ে রাতের অন্ধকারে ভোট গ্রহণ করার অভিযোগ পাওয়া গেছে। সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগ ছিল গঠনতন্ত্র পরিপন্থি 'ডাকযোগে ভোট প্রদান' প্রক্রিয়া। শুরু থেকেই খোকা-সাজু-রাজিব পরিষদ ডাকযোগে ভোট প্রদানের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন। নির্বাচন কমিশন খোকা-সাজু-রাজিব পরিষদের কোন অভিযোগকে গুরুত্ব দেননি। ফলে নিরুপায় হয়ে খোকা-সাজু-রাজিব পরিষদ আদালতের শরণাপন্ন হন। আইনজীবির দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গবার (৭ নভেম্বর) ম্যাসাচুসেটসের দেওয়ানী কার্যবিধি বিধির ৬৫ ধারায় উক্ত নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক। কানেকটিকাটে ৯৫ শতাংশ ভুয়া ভোটার বেইনের এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভুয়া ভোটার তৈরি করেছেন বেইনের বর্তমান সভাপতি পারভীন বাবু ও সাধারন সম্পাদক তানভীর মুরাদ। তারা উভয়েই যোগসাজাস করে ৫২ বছরের ঐতিহ্যবাহী বোষ্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)এর ইতিহাসকে বিনষ্ট করেছে বলে ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে অলাভজনক প্রতিষ্ঠান বেইনকে কৌশলে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করেছেন। আয়ের হিসাব সংক্রান্ত নিয়মিত ট্যাক্স ফাইল না করায় অলাভজনক প্রতিষ্ঠানের তালিকা থেকে বেইনকে বাতিল করেছেন আয়কর বিভাগ। এ বিষয়টি নিয়ে বেশ সমালোচিত হয়েছেন বর্তমান সভাপতি পারভীন বাবু ও সাধারন সম্পাদক তানভীর মুরাদ। এ অবস্থায় তানভীর মুরাদ এবারে বেইনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাল নাগাদ তাদের নিজেদের পদকে আঁকড়ে রাখতে ম্যাসাচুসেটস ও কানেকটিকাটে প্রচুর সংখ্যক ভুয়া ভোটার তৈরি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কানেকটিকাটের প্রায় ৭/৮টি শহরের ১ হাজারেরও বেশি নতুন ভোটার তৈরি করা হয়েছে যা বেইনের ৫২ বছরের ইতিহাসকে হার মানিয়েছেন। যেখানে গত ৫১ বছরেরও কেউ কানেকটিকাট থেকে ১'শ ভোটার তৈরি করতে পারেননি কিন্তু পারভীন-মুরাদ রাতারাতি ১ হাজারেরও বেশি নতুন ভোটার তৈরি করেছেন। অনুসন্ধান করে জানা যায় কানেকটিকাটের ভোটার তালিকার শতকরা ৯৫ শতাংশ ভুয়া ভোটার। শুধু তাই নয় প্রায় প্রতিটি ভোটারের ফোন নম্বরের এরিয়া কোড ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বিভিন্ন শহরের। প্রতিটি শহরের গড়ে ৫ জন ভোটারকে ফোন করে বাংলা প্রেস টিম কোন ভোটারের সাথে কথা বলতে পারেননি। আগামী শুক্র ও শনিবার (১০ ও ১১ নভেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে এবারের নির্বাচন কমিশন সালাউদ্দিন খান সৈকত, বর্তমান সভাপতি পারভীন বাবু ও সাধারন সম্পাদক তানভীর মুরাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন বাংলা প্রেস, কিন্তু কাউকেই পাওয়া যায়নি। তাদের মুঠো ফোনে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোন উত্তর দেননি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি