৫ মে ২০২৬

বোষ্টনে বেইন নির্বাচনে হট্টগোল,পুলিশের হস্তক্ষেপে ভোট বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোষ্টনে বেইন নির্বাচনে হট্টগোল,পুলিশের হস্তক্ষেপে ভোট বন্ধ
নিজস্ব প্রতিবেদক,  বোষ্টন: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটেস অঙ্গরাজ্যের বোষ্টনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর দ্বিবার্ষিক নির্বাচনে ভোটে অংশ নেওয়া দু'প্যানেলের মধ্যে হট্টগোল দেখা দিলে পুলিশ এসে ভোটগ্রহন বন্ধ করে দেয়। নির্বাচন চলাকালীন সময়ে চার দফায় পুলিশ ডাকা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। চার ঘন্টা ভোট গ্রহন শেষে দুপুর একটার দিকে পুনরায় পুলিশ এসে ভোট বন্ধ করে দেন। বেগতিক পরিস্থিত দেখে শনিবার দুপুর পর্যন্ত গৃহিত এবং আগের দিনের আগাম ভোট গণনার সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশন। কমিশনের এ সিদ্ধান্তে একটি প্যানলের প্রধান প্রথমে রাজি হননি। পরে কমিশনের অটল সিদ্ধান্তেই ভোট গণনা শুরু হয়। সকাল ৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত চার ঘন্টায় প্রায় দেড় হাজার ভোটারের মধ্যে ৮২১ ভোট গ্রহন করা হয়।গণনাকৃত ফলাফলে সভাপতি পদে এগিয়ে আছেন আসিফ বাবু। তিনি পেয়েছেন ৪৪৫ ভোট এবং তার প্রতিদ্বন্দি প্রার্থী মাহাবুব-ই খোদা (খোকা) পেয়েছেন ৩৬৫ ভোট। সহ-সভাপতি পদে ইমরান বাকী বিপু পেয়েছেন ৪২৭ ভোট এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থী আহামাদ নবী পেয়েছেন ৩৮৫ ভোট। সাধারন সম্পাদক পদে ওমর এফ সামি পেয়েছেন ৪২৩ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী শহিদুল ইসলাম রনি পেয়েছেন ৩৮৭ ভোট। এ ফলাফলের সিদ্ধান্তই চূরান্ত কিনা তা স্পষ্ট করে কিছুই জানাননি নিবার্চন কমিশন ও বেইনের বর্তমান কর্মকর্তারা। অসমাপ্ত ভোট আগামীতে গ্রহন করা হবে কিনা তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কমিউনিটির নেতারা ভাবছেন ভিন্ন কথা। তারা বলছেন অসমাপ্ত ভোট গ্রহন শেষ না করলে বোষ্টনে বাংলাদেশিদের বিভেদ আরো বাড়বে। বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে ধারনা করা হচ্ছে। এদিকে, কেন্দ্রের বাইরে পাওয়া যাচ্ছে প্রদত্ত ভোটপত্র। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আগাম ভোট চলাকালীন সময়ে বেশ কিছু প্রদত্ত ভোটপত্র কেন্দ্রের বাইরে প্রার্থী ও কর্মিদের হাতে দেখা গেছে। যা দেখে অনেকেই হতবাক হয়েছেন। মেডফোর্ডের মিষ্টিকভ্যালী এলাকার অ্যান্ড্রু মিডল স্কুলে আজ শনিবার সকাল ৯ টা শুরু হয়েছে ভোটগ্রহন, চলবে বিকেল ৫ টা পর্যন্ত। বেইন-এ নির্বাচনে নির্বাচন কমিশনার (ইসি) অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট প্রহনের কথা উল্লেখ করলেও প্রদত্ত ভোটপত্র কীভাবে বাইরে এলো তা নিয়ে নানা কৌতুহল দেখা দিয়েছে ভোটার ও প্রার্থীদের মাঝে। ভোটদানের পর এসব ভোটপত্র নির্দিষ্ট বাক্সে ফেলে তা সংরক্ষণের দায়িত্ব করবেন নির্বাচন কমিশনার কিংবা তাদের নিয়োজিত প্রতিনিধিদের। কিন্তু দক্ষ নির্বাচন কমিশনাররা এ বিষয়ে কোন মন্তব্য করেননি। এ বিষয়ে তারা কি জবাব দেবেন তার অপেক্ষায় রয়েছে বোষ্টনবাসী। এদিকে বেইনের নির্বাচন চলাকালীন সময়ে হট্টগোলের ব্যাপারে নির্বাচন কমিশনসহ বেইন কর্মকর্তাদের সাথে মুঠোফোনে এবং ইমেইলে যোগাযোগ করা কেউই সঠিক উত্তর দেননি। সহকারি নির্বাচন কমিশনার উজ্জ্বল বড়ুয়া জানিয়েছেন আজ শনিবার মধ্যরাতে চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে। এবারে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন মুসা শরীফ এবং সহকারি নির্বাচন কমিশনার হিসেবে তাকে সহযোগিতা করছেন উজ্জ্বল বড়ুয়া ও খসরু আলম। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি