বোষ্টন প্রবাসী মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আর নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বোষ্টন প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের বোষ্টন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোষ্টনে নিজ বাসভবনে মৃত্য হয় তাঁর।তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ পুত্র ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান।
প্রয়াত হাবিবুর রহমান স্পষ্টভাষী, সদালাপী এবং আজীবন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক উল্লেখ করে নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি, সাধারন সম্পাদক সুহাস সংগঠনের নেতা-কর্মিরা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশের সাথে মরহুমের আত্মার শান্তি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক হাবিবুর রহমানের মৃত্যুতে বোষ্টনে বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। মরহুমের আত্মার মাগফিরাত চেয়ে দোয়া করতে বন্ধুবান্ধব, স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করেছেন তাঁর পরিবার।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি