৫ মে ২০২৬

বোমা মেরে শাহরুখের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোমা মেরে শাহরুখের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
বাংলাপ্রেস ডেস্ক: বোমা দিয়ে শাহরুখ খানের বাড়ি উড়িয়ে দেওয়া হবে। টেলিফোনের মাধ্যমে এমনই হুমকি পেয়ে ঘুম উড়েছিল ভারতের মহারাষ্ট্র পুলিশের। কে, কেন এমন ফোন করলেন? সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। এক ভারতীয় বিনোদনমূলক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শাহরুখ খানের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশ থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, যুবকের নাম জিতেশ ঠাকুর। মধ্যপ্রদেশের জবলপুর এলাকার বাসিন্দা। অভিযোগ, গত ৬ জানুয়ারি মহারাষ্ট্র পুলিশের কন্ট্রোলরুমে ফোন করেন জিতেশ। জানান, মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় ব্লাস্ট করানো হবে। এর তালিকায় রয়েছে শাহরুখ খানের সাধের বাড়ি ‘মান্নাত’। বোমা দিয়ে মান্নাত উড়িয়ে দেওয়ার হুমকি দেন জিতেশ। ফোনে জিতেশের হুমকি পেয়েই তৎপর হয় মহারাষ্ট্র পুলিশ। খোঁজ নিয়ে দেখা যায়, ফোনটি মধ্যপ্রদেশের জবলপুর থেকে এসেছে। প্রায় সঙ্গে সঙ্গে জবলপুর পুলিশকে খবর দেওয়া হয়। একটু খোঁজ খবর নিতেই জিতেশের পরিচয় জানতে পারে পুলিশ। জানা যায়, এমন কাজ আগেও করেছেন জিতেশ। কিন্তু কেন এভাবে ফোনে হুমকি দেন জিতেশ? জানা গেছে, স্ত্রীর সঙ্গে প্রায় অশান্তি হয় তার। তার জেরেই মদ্যপান করে এমন কাণ্ড ঘটান তিনি। এর আগে একাধিকবার মধ্যপ্রদেশ সরকারের কন্ট্রোলরুমে ফোন করে হুমকি দিয়েছেন। এবার মদ্যপ অবস্থাতেই মহারাষ্ট্র পুলিশের কন্ট্রোলরুমে ফোন করেন। এ ঘটনার সঙ্গে নাশকতার কোনো যোগ নেই বলেই আপাতত পুলিশের ধারণা। গ্রেফতার জিতেশকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। খুব শিগগিরিই আদালতে তোলা হবে তাকে। মহারাষ্ট্র পুলিশ ইতোমধ্যেই মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। শোনা গেছে, প্রয়োজনে মহারাষ্ট্র পুলিশের একটি টিম জিতেশকে জিজ্ঞাসাবাদ করতে পারে। সূত্র :আনন্দবাজার পত্রিকা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি