৬ মে ২০২৬

বোমা হামলায় পাকিস্তানের ১৩ সেনা সদস্য নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বোমা হামলায় পাকিস্তানের ১৩ সেনা সদস্য নিহত
বাংলাপ্রেস ডেস্ক: স্থানীয় এক পুলিশ কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, পাকিস্তানি তালেবানদের দাবি করা আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে বেসামরিক নাগরিকসহ ২৯ জন। আহত চার সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সরকারি কর্মকর্তার বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়িটি একটি সামরিক কনভয়ের সাথে ধাক্কা দেয়। এতে বিস্ফোরণ হলে ১৩ জন সেনা সদ্য নিহত, ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিক আহত হয়। এ ছাড়াও বিস্ফোরণে দুটি বাড়ির ছাদও ধসে পড়ে ছয়জন শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার একজন পুলিশ কর্মকর্তা। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর একটি শাখা। মূলত, ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে যে, তার পশ্চিমা প্রতিবেশী দেশটি পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে। তবে এই দাবি  অস্বীকার করেছে তালেবানরা। এএফপির পরিসংখ্যান অনুসারে, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলির হামলায় বছরের শুরু থেকে প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মকর্তা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি