১১ মে ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দুই সেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দুই সেল
বাংলাপ্রেস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মেলবন্ধনে দেশের রাজনীতিতে নতুন এক দলের আবির্ভাব ঘটতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। এর আগে, নিজেদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আরও নতুন দুটি সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নতুন সেল দুটির নাম রাখা হয়েছে ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ এবং ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেল। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ এবং ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেল গঠন করা হয়েছে। ২০ সদস্যবিশিষ্ট ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ সেলের সম্পাদক করা হয়েছে মো. মেহেরাব হোসেন সিফাতকে। সেলের সদস্য হিসেবে রয়েছেন- মো. মেহেরাব হোসেন সিফাত, মো. ফাইয়াজ আহমেদ সাঈদ, মো. ফাহমিন জাফর, মো. ইয়ামিন, মো. শাকিল, মো. মাহফুজুর রহমান, মোসা. নাইমা সুলতানা, মো. ইমতিয়াজ, মো. ইমন মিয়া, মোসা. রিয়া, মো. তাহমিন, মো. শাহরিয়ার হাসান, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. সাগর আহমেদ, মোসা. নাফিসা হোসেন, মো. ওয়াসিম, মো. সৈকত, মো. ইরফান ভূঁইয়া, সজীব সরকার ও মো. রিদোয়ান শরীফ প্রমুখ। অন্যদিকে, ১০ সদস্যবিশিষ্ট ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ সেলর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম ফয়েজউল্লাহ। সেলের অন্য সদস্যরা হলেন- মো. শাকিল আলম, সাইফুল ইসলাম ফয়সাল, মো. সাইফুল ইসলাম, জাকারিয়া সাদ, মো. সালমান, তামিম সিফাত, ফারিয়া ইসলাম হ্যাপি, সুমাইয়া আক্তার মারিয়া ও তৌহিদ খান প্রমুখ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি