৮ মে ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার
বাংলাপ্রেস ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বৃহস্পতিবার (২৪ জুলাই) দিন শেষে দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলার বা ৩ হাজার কোটি ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন রিজার্ভ ছিল ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার। সে হিসেবে গত ২৪ দিনে মোট রিজার্ভ কমেছে প্রায় ১ দশমিক ৭২ বিলিয়ন ডলার। বিপিএম৬ অনুযায়ী একই সময় রিজার্ভ কমেছে ১ দশমিক ৭১ বিলিয়ন ডলার, কারণ ৩০ জুন এ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৬ দশমিক ৭০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক জানায়, গত ৮ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) মে ও জুন মাসের আমদানির বকেয়া ২০১ কোটি ডলার পরিশোধ করা হয়। এই অর্থ পরিশোধের পর রিজার্ভ নেমে আসে ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারে, এবং বিপিএম৬ অনুযায়ী তা হয় ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। সরকার পরিবর্তনের পর প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সদ্যসমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসী আয় পৌঁছেছে ৩০ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। একই সময়ে রপ্তানি খাতেও প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫ শতাংশ। প্রবাসী আয় ও রপ্তানি—এই দুটি প্রধান বৈদেশিক মুদ্রা উৎসে ধারাবাহিক ইতিবাচক প্রবাহের ফলে বাজারে স্থিতিশীলতা ফিরেছে। ফলে রিজার্ভের ওপর চাপ অনেকটাই কমেছে। গত ১০ মাসে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করেনি। বরং এ সময় ব্যাংক খাত ও রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং বাজেট সহায়তা ও বৈদেশিক ঋণ বাবদ দেশে কয়েক বিলিয়ন ডলার এসেছে, যা রিজার্ভ বাড়াতে সহায়ক হয়েছে। এদিকে রপ্তানি ও প্রবাসী আয় বাড়ার পাশাপাশি আমদানি তুলনামূলকভাবে কম থাকায় ডলারের চাহিদা হ্রাস পেয়েছে। এর প্রভাবে মার্কিন ডলারের মূল্য টাকার তুলনায় কিছুটা কমতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক চলতি মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনেছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি