বঙ্গবন্ধুর ওপর গোয়েন্দা রিপোর্টের বই পেলেন আটলান্টিক সিটি মেয়র
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্পাদিত বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর ১৯৪৮ হতে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক বই উপহার পেলেন যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র। স্থানীয় সময় গত বুধবার আটলান্টিক সিটি হলে মেয়র মার্টি স্মল সিনিয়র এর সাথে এক বৈঠকে কনসাল জেনারেল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান এবং বঙ্গবন্ধুর সংগ্রামী ও ত্যাগী জীবন ইতিহাস তুলে ধরে এবং তার হাতে গোয়েন্দা রিপোর্ট বিষয়ক বইটি উপহার দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্পাদিত বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর ১৯৪৮ হতে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক ‘Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’ Volume – 1, 2, & 3 বইসমূহ মেয়রের কাছে হস্তান্তর করে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন বলেন শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার অর্জনের জন্য নিবেদিতপ্রাণ বিশ্বনন্দিত নেতা বঙ্গবন্ধু আজ বিশ্ববন্ধুর মর্যাদায় আসীন। মেয়র মার্টি স্মল গভীর আগ্রহভরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন সম্বন্ধে জানেন এবং জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতি গভীর সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে বইসমূহ সযত্নে আটলান্টিক সিটি হলে সুরক্ষিত থাকবে বলে তিনি জানান।
নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র এর আমন্ত্রণে "এশিয়ান কনস্যুলেট এন্ড রিসোর্স ডে" অনুষ্ঠানে যোগদানের জন্য কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা গত ২-৩ জুন আটলান্টিক সিটি সফর করেন। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে উষ্ণ অভ্যর্থণা ও স্বাগত জানান মেয়রসহ সিটি হলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আটলান্টিক সিটি মেয়রের সাথে বৈঠককালে কনসাল জেনারেল আরো বলেন ২০২১ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই আনন্দঘন মুহূর্তে জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করেছে। বাংলাদেশের এ অর্জন সম্ভব হয়েছে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের কারনে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্যগতিতে এগিয়ে চলা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়ণের সাফল্যগাথা তুলে ধরেন কনসাল জেনারেল।
সাক্ষাতকালে, কনসাল জেনারেল আটলান্টিক সিটি মেয়রকে বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠীকে বিভিন্ন সেবা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের কল্যাণের জন্য একযোগে কাজ করার লক্ষ্যে সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি মেয়রকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আটলান্টিক সিটি কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো আটলান্টিক সিটিতে পালন করা হয় "এশিয়ান কনস্যুলেট এন্ড রিসোর্স ডে"। আটলান্টিক সিটি প্রশাসনসহ কম্যুনিটি বিভিন্ন সংগঠনের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের কনস্যুলেট জেনারেল, অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। বাংলাদেশ কনসুলেটের ভ্রাম্যমাণ ক্যাম্পে দুই দিনব্যাপী (২-৩ জুন) ৪ শতাধিক বাংলাদেশী/বাংলাদেশী-আমেরিকানকে কনস্যুলার সেবা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশী-আমেরিকান কম্যুনিটির সেবায় অসামান্য অবদানের জন্য কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে মেয়র “সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন” প্রদান করেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি