৮ মে ২০২৬

বঙ্গবন্ধুর অডিও: গেটি ইমেজের সঙ্গে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের চুক্তি সই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বঙ্গবন্ধুর অডিও: গেটি ইমেজের সঙ্গে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের চুক্তি সই
  নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ভিজ্যুয়াল মিডিয়া সংস্থা গেটি ইমেজের মধ্যে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে শুক্রবার (৫ এপ্রিল) নিউ ইয়র্কে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার-এর উপস্থিতিতে শুক্রবার গেটি ইমেজ অফিসে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পক্ষ থেকে, “দেশী ও বিদেশী উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি”প্রকল্পের পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল এবং গেটি ইমেজের পক্ষে প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক টিভি অ্যান্ড সেলস ডিরেক্টর অ্যারান বার্চেনো (Arran Birchenough) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। এ সময় ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্কের জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার-এর সাথে গেটি ইমেজের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের আলোচনা অনুষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধের সময় বিশেষ করে ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রচারিত হয়। এছাড়াও, মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মহান মুক্তিযুদ্ধ নিয়ে নানা ছবি ও সংবাদ প্রকাশ করে। এ সমঝোতা স্মারকের মাধ্যমে গেটি ইমেজ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে এসকল অমূল্য দলিল সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে সহযোগিতা প্রদান করবে। ফলে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও আত্মত্যাগের প্রকৃত ইতিহাস ভবিষ্যত প্রজন্মের নিকট তুলে ধরার সক্ষমতা অর্জন করবে। একই দিনে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার, নিউ ইয়র্কের জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শন করেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি