বঙ্গবন্ধু হত্যার খুনি মাজেদ কারাগারে
বাংলাপ্রেস ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে ফাঁসির রায় মাথায় নিয়ে পলাতক অন্যতম আসামি ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আবদুল মাজেদকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার ভোর আনুমানিক ৩টার দিকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিস) ইউনিটের একটি বিশেষ দল মিরপুর সাড়ে ১১ এলাকা থেকে মাজেদকে গ্রেপ্তার করে।
দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হলে বিচারক এ এম জুলফিকার হায়াত এই দণ্ডিত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সে সময় এজলাসে উপস্থিত আইনজীবী আবুল কালাম আজাদ জানান, আদালতে মাজেদের পরনে ছিল সাদা পাঞ্জাবী ও পাজামা। তার ওপরে বুলেট প্রুফ ভেস্ট ও মাথায় হেলমেট ছিল। কাঠগড়ায় তার মধ্যে কোনো প্রতিক্রিয়া বোঝা যায়নি।
আদালতে কোনো আইনজীবী মাজেদের পক্ষে দাঁড়াননি জানান ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন। তিনি বলেন, আদালতের আদেশের পরপরই মাজেদকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি