৭ মে ২০২৬

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
বাংলাপ্রেস ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনজন বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে একজনের নাম হাসিনা বেগম (৪২)। বাকি দুইজনের নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।   প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, লাবিবা পরিবহনের যাত্রীবাহী বাসটি কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল। পথে উপজেলার রামেরখোলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিকল ঢাকাগামী ট্রাকের পেছনে ওই বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রীর মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১২ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি