৪ মে ২০২৬

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন
বাংলাপ্রেস ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি গেমসের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী এই সময় সবাইকে স্বাস্থবিধি মেনে গেমস আয়োজনের নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে আসন গ্রহণের পর জাতীয় সংগীত বেজে ওঠে। এরপর ক্রীড়াবিদরা সারিবদ্ধ হয়ে মাঠে অবস্থান নেন। ক্রীড়াবিদদের পক্ষে শপথবাক্য পাঠ করেন আরচার রোমান সানা এবং বিচারকদের পক্ষে শপথবাক্য পাঠ করান সাবেক জুডো তারকা কামরুন্নাহার হিরু। প্রধানমন্ত্রীকে ক্রীড়াবিদদের অভিবাদনের পর শুভেচ্ছা বক্তব্য দেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এরপর বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। গত বছরের এই সময়ে নবম বাংলাদেশ গেমসের আয়োজন হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা মহামারির কারণে সেটি সম্ভব হয়নি। সর্বশেষ ২০১৩ সালে হয়েছিলো বাংলাদেশ গেমস। আট বছর পর শুরু হলো দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বড় এই আসর। ইতোমধ্যে এবারের আসরের বেশ কয়েকটি ডিসিপ্লিনের খেলা শুরু হয়েছে। ১৯৭৮ সালে বাংলাদেশের অলিম্পিক খ্যাত এই গেমস শুরু হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি