১০ মে ২০২৬

বন্ধুর ডাকে মারামারি করতে গিয়ে পারভেজকে হত্যা করেছেন মেহেরাজ: র‌্যাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বন্ধুর ডাকে মারামারি করতে গিয়ে পারভেজকে হত্যা করেছেন মেহেরাজ: র‌্যাব
বাংলাপ্রেস ডেস্ক: বন্ধুর ডাকে মারামারি করতে গিয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করেছেন বলে জানিয়েছেন মেহেরাজ। পারভেজ হত‍্যা মামলার ১ নম্বর আসামি মেহেরাজকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম জানান, গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার প্রধান আসামি। বান্ধবী ফোন করায় বন্ধু-বান্ধব নিয়ে পারভেজকে শিক্ষা দেয়ার উদ্দেশ্য ছিলো তার, তবে মারামারির একপর্যায়ে নিহত হন পারভেজ। পরে পুলিশ থেকে বাঁচতে গা ঢাকা দেয় মেহেরাজ। গত শনিবার দিবাগত রাতে নিহত জাহিদুল ইসলাম পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। এর আগে শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেসবুক পোস্টে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘সন্ত্রাসী হামলায়’ পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। ওই পোস্টে তার একটি ছবিও শেয়ার করা হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি