৫ মে ২০২৬

বলিউড অভিনেতা কিরণ কুমার করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বলিউড অভিনেতা কিরণ কুমার করোনায় আক্রান্ত

বাংলাপ্রেস ডেস্ক : এবার করোনায় আক্রান্ত হলেন ‘ধাড়কান’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার। শনিবার (২৩ মে) অভিনেতা নিজেই তার করোনা আক্রান্ত হাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ভারতীয় সংবাদ বরাত কিরণ কুমার জানিয়েছেন, গত ১৪ মে তার করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। এমনকি জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টজনিতও কোন সমস্যা নেই। কিন্তু তারপরেও বিগত ১০ দিন ধরে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। একই সাথে পরিবারের সবার থেকে আলাদা রয়েছি।

৭৪ বছর বয়সী এই অভিনেতা আরো জানান, তিনি গত ১৪ মে মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। তখন সেখানে করোনা পরীক্ষাও আবশ্যক ছিল। তাই তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। যেখানে ফল পজিটিভ আসে। দুই-তিনদিনে মধ্যে পুনরায় তার করোনা পরীক্ষা করানো হবে।

এর আগে বলিউডে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন কনিকা কাপুর এরপর করিম মোরানি ও তার দুই মেয়ে এই মহামারীতে আক্রান্ত হলেও পরবর্তীতে তারা সুস্থ হয়ে গিয়েছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি