বিয়ের পরে আবারো বড় পর্দায় নুসরাত
বিনোদন ডেস্ক : সাময়িক বিরতি কাটিয়ে ফের বড় পর্দায় ফিরছেন নুসরাত জাহান। নতুন সংসার, সংসদের দায়দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে অভিনেত্রী নুসরাত জাহান কি হারিয়ে গিয়েছেন? টলি টাউনের অন্দরে এই গুঞ্জন ক্রমশ জোরালো হচ্ছিল। তবে সে সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে ফিরছেন অভিনেত্রী। ছবির নাম ‘অসুর’। পরিচালনা করেছেন পাভেল। ওই ছবিতে নুসরাতের সঙ্গে দেখা যাবে আরও দুই অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এবং জিৎ-কে।
কিছু দিন আগেই শুরু হয়েছিল ওই ছবির শুটিং। শিল্পী রামকিঙ্কর বেজকে শ্রদ্ধা জানিয়ে ওই ছবি বানানো হবে। কিন্তু দুই ঘরানার নায়ককে সামলাচ্ছেন কী ভাবে? কয়েক দিন আগে পরিচালক বলেছিলেন, ‘‘আমি ঘরানা বুঝি না। চরিত্র ভাবি, গল্প ভাবি। এই দুটো চরিত্র ওঁরা ছাড়া কেউ পারতেন না।’’
আর নুসরাত জাহান? পাভেল বলেছিলেন, ‘‘ও আমার ছবিতে সারপ্রাইজ এলিমেন্ট। সাধারণত নায়িকাদের দেরি করে আসা নিয়ে আমি খুব বিরক্ত হই। তবে নুসরাত রাজনৈতিক কাজ সামলেও কোনও ঝামেলা করেনি। এত ভাল অভিনয় করছে যে, এই ছবি ওর কেরিয়ারে মাইলফলক হবে।’’
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি