৪ মে ২০২৬

বিয়ের পিঁড়িতে বসেছেন সিমরিন লুবাবা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:১৪ পিএম
বিয়ের পিঁড়িতে বসেছেন সিমরিন লুবাবা

সিমরিন লুবাবা।

বাংলাপ্রেস ডেস্ক:   শিশুশিল্পী হিসেবে দেশের শোবিজে ব্যাপক পরিচিতি পাওয়া সিমরিন লুবাবা মাত্র ১৫ বছর বয়সেই বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে লুবাবা নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

শোবিজের গ্ল্যামারাস দুনিয়াকে আরও আগেই বিদায় জানিয়েছিলেন লুবাবা। নিজের আমূল পরিবর্তনের পর এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি। তবে অভিনয় জগত থেকে সরে দাঁড়ালেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোই সরব ছিলেন।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

জীবনের এত বড় এ সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন লুবাবা।

এদিকে দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে তিনি নিজের এই আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের জানিয়েছিলেন।সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি