৪ মে ২০২৬

বিয়ের মাঝেই ‘আর্থিক’ প্রতারণার শিকার নুসরতের স্বামী নিখিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিয়ের মাঝেই ‘আর্থিক’ প্রতারণার শিকার নুসরতের স্বামী নিখিল

বিনোদন ডেস্ক: কয়েকদিন আগেই তুরস্কে নিজের ডেস্টিনেশন ওয়েডিং সেরেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। কলকাতার ব্যবসায়ী নিখির জৈনের সঙ্গে বিয়ে শেষ করে কলকাতায় এসে গ্র্যান্ড রিসিপশন দেন এ অভিনেত্রী। তবে এরই মধ্যে বিপদে পড়লেন নুসরতের স্বামী নিখিল জৈন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, আর্থিক প্রতারণার শিকার হয়েছেন নিখিল জৈন। তাও আবার রিসেপশনের ঠিক আগে। যার জন্য থানা-পুলিশও করতে হয়েছে তাকে।

সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জানা যায়, মাসখানেক আগে একটি মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা তাকে একটা ভিভিআইপি নম্বর অর্থাৎ মোবাইলের বিশেষ নম্বর দিবে বলে জানায়। এর জন্য নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা জমা করার কথাও জানানো হয়।

নিখিল দাবি করেছেন, ই-মেলে দেয়া অ্যাকাউন্ট নম্বরে তিনি ৪৫ হাজার টাকা ট্রান্সফারও করে দেন, কিন্তু তার কাছে কোনো ভিআইপি নম্বর আসেনি। কিন্তু এর পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন ওই ই-মেল মেসেজটি আদতে ভুয়া।

যে মোবাইল সার্ভিস প্রোভাইডারের নামে ই-মেল এসেছিল, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ‘রঙ্গোলি শাড়ি’ সংস্থার ডিরেক্টর নিখিল। কিন্তু তারা স্পষ্টতই জানিয়ে দেয়, ওই ধরনের কোনো মেসেজ তারা পাঠায়নি। এরপরই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

সচরাচর কোনও মোবাইল সার্ভিস প্রোভাইডার কোম্পানির বিশেষ নম্বর নিতে গেলে গ্রাহককে বাড়তি টাকা খরচ করতে হয়। এই নম্বরগুলো বিশেষ বৈশিষ্টযুক্ত হওয়ায় ভিভিআইপি নম্বর বলা হয়। সেই ফাঁদেই পা দিয়েছিলেন নিখিল। জানা গেছে, আসলে এ রকম একটি চক্র রয়েছে, যারা এইভাবে ফাঁদ পেতে টাকা নিচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি