৫ মে ২০২৬

বিয়ের আগেই মা হচ্ছেন অ্যামি জ্যাকসন!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিয়ের আগেই মা হচ্ছেন অ্যামি জ্যাকসন!

বিনোদন ডেস্ক: বিয়ের আগেই মা হতে চলছেন বলিউডের অভিনেত্রী অ্যামি জ্যাকসন। বন্ধু জর্জ পানায়িয়োটউ এর সঙ্গে এখনো বিয়ে হয়নি অ্যামির। শিগগিরই সংসার শুরু করার কথা তাদের। কিন্তু তার আগেই আসলো অ্যামি জ্যাকসনের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অ্যামি। তা থেকেই জানা গেল মা হতে চলেছেন এই নায়িকা। সুখবর দেয়ার পর বলিউড অভিনেত্রীর সোশ্যাল হ্যান্ডেল ভরে ওঠে শুভেচ্ছা বার্তায়। এরপর থেকে অ্যামি জ্যাকসন একের পর এক ছবি প্রকাশ করতে শুরু করেন তার সোশ্যাল সাইটে। বন্ধু জর্জের সঙ্গে সুইমিং পুলে নেমে ছবি প্রকাশ করছেন অ্যামি। ওই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই জোর জল্পনা শুরু হয়ে যায়। সেই সঙ্গে বলিউড অভিনেত্রীর ওই ছবি দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তার ভক্তরা।

অ্যামি জ্যাকসন মাত্র ১৬ বছর বয়েসে মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে মিস টিন ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জয়লাভ করেন। পরবর্তীতে, পরিচালক এ. এল. বিজয় তামিল ভাষায় মাদ্রাসাপাট্টিনামনামে একটি ধারাবাহিকে তাকে প্রধান চরিত্রে আনেন। জ্যাকসন ধারাবাহিকভাবে অন্যান্য ভারতীয় ভাষায় যেমন তামিল, হিন্দি, তেলুগু এবং কর্নাটক ভাষায় অভিনয় চালিয়ে যাচ্ছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি