৫ মে ২০২৬

বিয়ে নিয়ে মুখ খুললেন নেহা-আদিত্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিয়ে নিয়ে মুখ খুললেন নেহা-আদিত্য

বাংলাপ্রেস ডেস্ক : না, সাতপাকে বাঁধা পড়েননি নেহা কক্কর এবং আদিত্য নারায়ণ। পুরোটাই ছিল ‘গিমিক’। এত দিনে তা জেনে গিয়েছে সব্বাই। কিন্তু অন স্টেজ মালাবদল থেকে মন্ত্রপাঠ...শুধুমাত্র টিআরপি-র জন্য এতটা বাড়াবাড়ি?

মুখ খুললেন আদিত্য। “বড্ড বাড়াবাড়ি হয়ে গিয়েছে। স্বীকার করে নিয়েছেন তিনিও। আদিত্য বললেন, “আমার হাতে কিচ্ছু ছিল না। যখন বুঝলাম জল এতদূর গড়িয়েছে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নেহাকেও বারবার বিয়ে সম্পর্কে জিজ্ঞেস করা ওঁর পক্ষেও বেশ অস্বস্তিকর।”

সংশ্লিষ্ট চ্যানেলকে আপনারা কিছু বলেননি? “আমায় যখন প্রথম প্রস্তাব দেওয়া হয় আমি ওদের বার-বার বলেছিলাম ব্যাপারটা যেন বেশিদূর না গড়ায়। কিন্তু তারপর যা হল...”

বিয়ে তো দূর অস্ত, নেহার সঙ্গে যে তিনি সম্পর্কেও নেই সেটাও জানিয়েছেন আদিত্য। বিয়ে করলে যে তিনি নিজের মুখেই সবার কাছে তা জানাবেন, সে কথাও জানান উদিত-পুত্র।

আর নেহা কী বললেন? নেহার কাছে এই প্রশ্ন ছুড়ে দিতেই হাসিতে ফেটে পড়লেন তিনি। বললেন না কিছুই। হাবেভাবেই বুঝিয়ে দিলেন ‘সবই টিআরপি’র খেল। তবে হতাশ ভক্তরা। সবটাই ‘ফেক’ শুনে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভও উগড়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি