৫ মে ২০২৬

বিয়ে করলেন অভিনেতা নিলয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিয়ে করলেন অভিনেতা নিলয়
বাংলাপ্রেস ডেস্ক: বিয়ে করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। পাত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি। তিনি ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা ঢাকার মগবাজারে। আর গ্রামের বাড়ি ভোলায়। গত ৭ জুলাই তার উত্তরার বাসায় শুভবিবাহের কাজ সম্পন্ন হয়েছে। করোনার কারণে ছোট পরিসরেই করা হয় বিয়ের আয়োজন। ফলে বিয়েতে শুধুমাত্র দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। গত বছর করোনার সময় লকডাউনে ফেসবুকের মাধ্যমে হৃদির সঙ্গে পরিচয়। এরপর বন্ধুত্ব থেকে ভালো থেকে গিয়ে পৌঁছায় প্রেমে। এক বছরের মধ্যে দুজনের দারুণ বোঝাপড়া তৈরি হয়। এই বোঝাপড়া থেকেই পরস্পরে বিয়ের সিদ্ধান্ত নেই। দুজন দুই পরিবারকে জানাই। পরিবার জেনেবুঝে পারিবারিকভাবে আমাদের বিয়ে দিয়েছে। তবে বিয়ের খবরটি বুধবারই ১১ আগস্ট মিডিয়াকে জানান নিলয়। এদিন নিজের ফেসবুকেও শুভ কাজের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন ‘বেইলি রোড’ অভিনেতা। হৃদি পড়াশোনার পাশাপাশি লেখক ও সাংবাদিক হিসেবে কাজ করছেন। প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে যুক্ত না থাকলেও একটি সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আহ্বান ফাউন্ডেশন’-এর গণযোগাযোগের দায়িত্ব পালন করছেন তিনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি