৫ মে ২০২৬

বিয়ে করলেন মিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিয়ে করলেন মিম

বাংলাপ্রেস ডেস্ক: বিয়ে করলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার দুপুরে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বর সনি পোদ্দার; কুমিল্লার ছেলে। পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। ছয় বছর ধরে তাদের পরিচয় ছিল।

জানা গেছে, সনাতন ধর্মের রীতি মেনে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা এখনও চলছে। এটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। এতে অংশ নিয়েছেন শোবিজ অঙ্গনের নির্মাতা ও শিল্পীরা।

গত বছরের ১০ নভেম্বর মিমের জন্মদিনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। তখনই মিম জানিয়েছিলেন, নতুন বছরের শুরুতেই বিয়ে করবেন তারা।

২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। পুরস্কার হিসেবে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। মিম বর্তমানে ব্যস্ত আছেন আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, রায়হান রাফির ‘ইত্তেফাক’ ও দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ ছবিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ ও ‘পরাণ’।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি