৫ মে ২০২৬

বিভাজন সৃষ্টি না করে এই দেশকে বাঁচান: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম
বিভাজন সৃষ্টি না করে এই দেশকে বাঁচান: মির্জা ফখরুল

 

 


বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি হিংসার রাজনীতি চায়না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম সকল পেশার মানুষ মিলে থাকাটাই হচ্ছে বাংলাদেশ। বিভাজন সৃষ্টি না করে এই দেশটাকে বাঁচান।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় ইউনিয়নে সুধী সমাজ, হিন্দু ধর্মালম্বী ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিএনপি বলেন, ৭১-এর স্বাধীনতা ভুলে যাওয়ার কোন সুযোগ নেই। কারণ স্বাধীনতার মাধ্যমে এই দেশকে পেয়েছি। ঠিক একইভাবে ২৪-এর গণঅভ্যুত্থান আমরা ভুলবোনা কারণ তাদের রক্তের বিনিময়ে স্বেচ্ছাচারী সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।


মির্জা ফখরুল বলেন, দেশে অনেক ক্ষতি হয়েছে আমরা আর সেগুলো দেখতে চাইনা। আমরা সবাই মিলে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সুন্দর পরিবেশে জনগণের ইচ্ছেমতো ভোট দেওয়ার স্বাধীনতা তৈরি করতে হবে। ‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব’ এভাবেই জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে হবে।

তিনি বলেন, আমরা নির্বাচিত হলে সর্বপ্রথম আমাদের কাজ হবে বেকারত্ব দূর করার জন্য ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা। স্বাস্থ্য খাতকে উন্নয়ন করে দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। কারিগরী শিক্ষা ব্যবস্থার দিকে বেশি গুরুত্ব দিয়ে বেকারত্ব দূর করাসহ এই দেশকে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তোলায় হবে আমাদের লক্ষ্য।

পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতি সম্পর্কে মানুষ এখনো বুঝেনা। অথচ অনেকেই এ পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন হচ্ছে। এগুলোর উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে পেছানো।

মির্জা ফখরুল বলেন, বিভাজন সৃষ্টি না করে এই দেশটাকে বাঁচান। বিভিন্ন দাবি দাবায় না থেকে এই দেশকে রক্ষা করুন। আমরা আর ভাগাভাগি দেখতে চাইনা। সবাই মিলে এক হয়ে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই।

গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল রেদো শাহ্ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিপি/কেজে

 

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি