৪ মে ২০২৬

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পাকিস্তান নির্বাচকের পদত্যাগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:৫৮ পিএম
বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পাকিস্তান নির্বাচকের পদত্যাগ

বাংলাপ্রেস ডেস্ক:   টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে গ্রুপপর্বের বাঁধা টপকে সুপার এইটে উঠলেও সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। আগা সালমানের নেতৃত্বাধীন দলের ব্যর্থতার কারণে নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন আলিম দার। 

দলের পারফরম্যান্সে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হতাশ। কঠোর ব্যবস্থা নিয়েছে তারা সালমান আগা-বাবর আজমদের বিরুদ্ধে। 

পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপ ব্যর্থতায় ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে বোর্ড।

ক্রিকেটারদের পাশাপাশি জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে কোচিং স্টাফদেরও। সামা টিভির খবরে বলা হয়েছে, বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের কারণে দেশটির জাতীয় নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার।

বিশ্বকাপে মাঠের ব্যর্থতার পর নির্বাচক প্যানেলে এটিই প্রথম বড় পরিবর্তন। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন বা কমিটিতে আরও কোনো পরিবর্তন আসছে কি না—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি